ট্রাম্প-কিম বৈঠক শুরু আগামী বুধবার

আন্তর্জাতিক ডেস্ক, এই সময় :

সব হুমকি ধামকি পরিহার করে গত জুনে সিঙ্গাপুরে প্রথম ঐতিাসিক বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এর মধ্যে। বিশে^র এই দুই প্রভাবশালী মোড়ল দ্বিতীয়বারের মতো আবার বৈঠকে বসবেন বলে উত্তর কোরিয়ার নেতা ইতিমধ্যেই ভিয়েতনামে পৌঁছে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পও আজ মঙ্গলবার ভিয়েতনাম পৌঁছাবেন বলে কথা রয়েছে।

রেলযোগে দীর্ঘপথ অতিক্রম করে ভিয়েতনামের দং দাং স্টেশনে পৌঁছানোর পর জং-উনকে গাড়িতে করে বৈঠকের নির্ধারিত শহর হ্যানয়ে নিয়ে যাওয়া হয়। স্টেশনে তাঁকে লালগালিচা অভ্যর্থনা জানিয়ে দুই পাশে জাতীয় পতাকা হাতে অভিবাদন জানানো হয় জং-উনকে।
জং-উন রেল থেকে নেমে গাড়িতে ওঠার আগে সেখানে নিরাপত্তাকর্মী আর মিডিয়াকর্মীরা তাঁকে ঘিরে রেখেছিল।
কিম জং-উনের এটা প্রথম ভিয়েতনাম সফর বলে জানান তিনি। বৈঠকের সময়সূচি সম্বন্ধে এখনো কিছু বলা হয়নি। তবে হোয়াইট হাউসের মুখোপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন আগামীকাল বুধবার সন্ধ্যায় ট্রাম্প ও কিম বৈঠকে বসবেন। তবে দীর্ঘদিনের বিবাদমান সমস্যা নিয়ে আলোচিত মূল বৈঠকটি অনুষ্ঠিত হবে বৃহস্পাতবার।


Comments