যশোরের রাজনীতিতে একপক্ষ নীরব অন্যপক্ষ সোচ্চার

যশোর প্রতিনিধি :





আগামী  ১০ই মার্চ উপজেলা নির্বাচনের ১ম পর্বে ৮৪ টি উপজেলা নিয়ে নির্বাচনের তারিখ নির্ধারন করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এর প্রধান কে এম নুরুল হুদা।  সেই লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার শুরু করেছেন ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নেতা কর্মীরা।

যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ নির্বাচনী প্রচার শুরু করলেও পরপর দুইবার বিপুল ভোটে বিজয়ী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শাহীন চাকলাদারকে এখনো প্রচারে নামতে দেখা যায়নি। দীর্ঘদিন পর যশোরে তার রাজনীতির নিরবতার পেছনের কারণ কী, তা নিয়ে নানা আলোচনা শোনা যাচ্ছে লোকমুখে। তবে তাঁর পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য জানা যায়নি। 

তবে সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলকে ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রচার করতে দেখা গেছে।





Comments