মাগুরার চার উপজেলায় আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

উপজেলা নির্বাচন




এই সময় ডেস্ক : 
তৃতীয় ধাপে ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাগুরা জেলার ৪টি
উপজেলায় আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের মনোনয়ন শনিবার রাতে ঘোষণা করা হয়েছে


   ৪ উপজেলায় যারা নৌকার প্রতীক  পেলেন তারা হলেন মাগুরা সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ - সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, শালিখা উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শ্যামল কুমার দে, মোহম্মদপুরে মোহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোঃআব্দুল মান্নান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ- সম্পাদক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ - সম্পাদক পঙ্কজ কুমার   সাহা। ইতিমধ্যে প্রার্থীগণ তাদের নিজ  নিজ এলাকায় দলের নেতা কর্মী ও  ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন।

Comments