নিঝুম দ্বীপে ঝড়ের তাণ্ডব

এই সময় ডেস্ক :
সোমবর সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ঝড়ে নোয়াখালি জেলার হাতিয়ায়ার নিকটবর্তী নিঝুম দ্বীপে ঝড়ের তাণ্ডবে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ ঝড়ে ৩ শত কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। ভিজে নষ্ট হয়েছে কয়েক ’শ মণ শুঁটকী মাছ। সেই সাথে কয়েকটি মাছ ধরা নৌকারও ক্ষতি হয়েছে। তবে এতে কোন প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
নিঝুম দ্বীপের এই ঝড়ের সাথে ভারী বৃষ্টিও ছিল। যার স্থায়ীত্ব ছিল প্রায় ২ ঘণ্টা। ক্ষতিগ্রস্ত এলাকা হলো নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের আদর্শগ্রাম,ইসলামপুর ও মুন্সীগ্রাম। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করে ৫টি মাছ ধরার নৌকা নিখোঁজ থাকাসহ উল্লেখিত ক্ষয় ক্ষতির কথা জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয় ক্ষতির তথ্য সংগ্রহ অব্যাহত ছিল।
তথ্যসূত্র : প্রথম আলো


Comments