শালিখার রাস্তায় খানাখন্দ

আড়পাড়া (মাগুরা) প্রতিনিধি : মাগুরা জেলার শালিখার প্রাণকেন্দ্র আড়পাড়া বাজার সংলগ্ন আড়পাড়া কালিগঞ্জ সড়কে সামান্ন বৃষ্টিতেই বেহাল অবস্থা। রাস্তার প্রসস্ত করণ ও কালভার্ট নির্মাণে বেশি সময় ব্যয় হওয়াতে রাস্তার এই বেহাল অবস্থা। এ কারণে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ।

নির্মাণাধীন কালভার্টের পাশ দিয়ে মাটি দিয়ে যানবাহন চলাচলের জন্য রাস্তা করা হয়েছে। অসময়ের এই বৃষ্টিতে সেখানে একটু বেশি কাদা হওয়ার কারণে ছোট ছোট গাড়িগুলোর চলাচলও ব্যহত হচ্ছে। কোথাও কোথাও রাস্তায়ও সৃষ্টি হয়েছে খানাখন্দের।

Comments