খালেদাকে ১৩ মার্চ শুনানীর দিনে আদালতে হাজির হওয়ার নির্দেশ

এই সময় ডেস্ক :
বড়পুকুরিয়া কয়লাখনি সংক্রান্ত দুর্নীতির মামলায় খালেদা জিয়ার শুনানীর দিন ১৩ মার্চ ধার্য করেছেন আদালত। ওইদিনে খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেয়া হয়। ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ এস এম রুহুল ইমরান এই নির্দেশ দেন।

এ মামলায় দুদকের পক্ষে আদালতে হাজির করার জন্য পরোয়ানা চাওয়া হয়। অপরদিকে খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন তাঁর আইনজীবী।

গত বছরের ৮ ফেব্রæয়ারি থেকে খালেদা জিয়া পুরাণ ঢাকার নাজিম উদ্দিন রোডে পরিত্যক্ত কারাগারে বন্দি রয়েছেন। আদালতের সূত্রমতে বড়পুকুরিয়া কয়লাখনি সংক্রান্ত দুর্নীতি মামলার আসামী বিএনপি নেতা আমিনুল হকের আবেদন গতকাল খারিজ করে দেন হাইকোর্ট। তাছাড়া মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করারও নির্দেশ দেন হাইকোর্ট। মামলাটি এখন অভিযোগ গঠনের শুনানীর পর্যায়ে রয়েছে।
তথ্যসূত্র : প্রথম আলো

Comments