আন্তর্জাতিক ডেস্ক, এই সময়:
আসামের গোলাঘাটের চা-বাগানে বিষাক্ত মদ পান করে মৃতের সংখ্যা আরো বেড়ে গিয়ে ১৫০তে পৌঁছেছে। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২১ জন।
তথ্যসূত্র : প্রথম আলো
আসামের গোলাঘাটের চা-বাগানে বিষাক্ত মদ পান করে মৃতের সংখ্যা আরো বেড়ে গিয়ে ১৫০তে পৌঁছেছে। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২১ জন।
গত বৃহস্পতিবার রাতে শুরু হওয়া মৃত্যুর ঘটনায় ওই রাতেই মারা যান ১২ জন। পরদিন শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫৩ তে আসে। গতকাল শনিবার সকাল থেকে মৃত্যুর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। মৃত ব্যক্তিদের মধ্যে ৯৭ জন গোলাঘাট ও ৫৩ জন যোরহাট জেলার বাসিন্দা।
শনিবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশমা অসুস্থ ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান। মুখ্যমন্ত্রী নিতদের পরিবারে ২ লাখ রুপী করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপী আর্থিক সাহায্য দেবেন বলে ঘোষণা দেন।
এ ঘটনার পরে গোটা আসামে তল্লাশি করে অন্তত ১৫ হাজার লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশের সূত্রে জানা যায়।
Comments
Post a Comment