ক্যাম্পাচ প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের পক্ষ থেকে ভিপি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জিএস পদে গোলাম রব্বানী ও এজিএস পদে সাদ্দাম নির্বাচন করবেন।

এই নির্বাচনের কেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে স্থাপনসহ সাত দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ছাত্র সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলাভবন ঘুরে মিছিলটি প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্যের কার্যালয়ে যায়। এ সময় কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।
নির্বাচনের আলোচনা শুরু হওয়ার পর থেকে বেশিরভাগ ছাত্র সংগঠন হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবি জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরই তা উপেক্ষা করেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব
Comments
Post a Comment