এই সময় ডেস্ক :
একেবারেই ঢিলেঢালাভাবে চলছে দেশের অভ্যন্তরীণ বিমান বন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা। কেবল বিমান ওঠানামার সময় নিরাপত্তাকর্মীরা বেশ সক্রীয় ভ‚মিকা রাখলেও বাকি সময়গুলোতে বাইরের লোকজন ভেতরে ঢুকে যায় বিনা অনুমতিতেই। দেশের ৫টি অভ্যন্তরীণ বিমান বন্দরের একই অবস্থা বলে তথ্য পেয়েছেন মিডিয়াকর্মীগণ।
তবে গত রবিবার রাষ্ট্রীয় বিমান সংস্থার বিমান বাংলাদেশ এয়ার লাইনসের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। সব বিমান বন্দরের পাহারা আগের চেয়ে আরো বাড়ানো হয়েছে।
বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গত সোমবার সাংবাদিকদের বলেন, সবাইকে সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তার কোন ফাঁক রাখা হচ্ছে না। তিনি আরো জানান নিরাপত্তার দিক থেকে সবচেয়ে অরক্ষিত অবস্থায় আছে বরিশাল বিমান বন্দর। বন্দরের সীমানায় বেশ খানিকটা জায়গায় প্রাচীর নেই। অন্যসব জায়গায় প্রাচীর থাকলেও কয়েকটি জায়গায় ভেঙে গেছে। এছাড়া প্রাচীরের নিচে মাটি না থাকায় ফাঁকা জায়গা দিয়ে যে কেউ ঢুকতে আর বের হতে পারে।
তথ্যসূত্র : প্রথম আলো

Comments
Post a Comment