অগ্নিঝরা মার্চের দিনগুলি

সম্পাদকীয়












অগ্নিঝরা মার্চ
আজ ১০ মার্চ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের সর্বাধিক জনপ্রিয় পত্রিকা "দৈনিক পাকিস্তান"-এর সম্পাদকীয় প্রতিবেদনে অতি দ্রুত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করার কথা বলা হয়। অনতিবিলম্বে জনগণের ন্যায্য দাবিও মেনে নেয়ার কথা থাকে সে প্রতিবেদনে। এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমান বিদেশী সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার বৈঠকে বসেন নিজ বাসভবনে। এ সাক্ষাৎকারে তিনি বলেন ৭ কোটি বাঙালি আজ নিজেদের অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন।

Comments