শালিখায় শিশুমেলা উপলক্ষ্যে মতবিনময় অনুষ্ঠান

দেশের খবর

বক্তব্য রাখছেন শালিখা উপজেলা নির্বাহী কর্মতা সুমী মজুমদার
এই সময় ডেস্ক :
আগামীকাল থেকে ২ দিনের শিশুমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদ চত্বরে। এ উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার শালিখার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ হলরুমে। সভায়  উপস্থিত ছিলেন মাগুরা জেলা তথ্য অফিসার রেজাউল করিম। উপস্থিত সাংবাদিকদের সাথে আরো উপস্থিত ছিলেন শালিখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান।
শিশুমেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সঙ্গীতানুষ্ঠান এবং ক্ষুদ্র নৃ-তাত্বিক শিশুদের মাঝে এককালীন বৃত্তি প্রদান এবং এ জনগোষ্ঠীর দরিদ্র পরিবারগুলোর মধ্যে আয় বর্দ্ধক আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার জানান।

Comments