দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

দেশের খবর

এই সময় ডেস্ক :
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক ইউপিডিএফ নেতা নিহত হয়েছেন। পার্বত্য চট্টগ্রামের আঞ্চালক দল এই ইউপিডিএফ।
বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে আজ বেলা ১১টার দিকে। নিহত ব্যক্তি হলেন ইউনিয়ন সংগঠক বিকাশ চাকমা ওরফে চিক্বোধন।
এ নিহতের ঘটনায় তাদের প্রতিপক্ষ জনসংহতি সমিতি (এমএন লার্মা)কে দায়ী করেছে ইউনাইট্রেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ চাকমা করেঙ্গাতলী বাজার এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। এমন সময় ৭ থেকে ৮ জন সশস্ত্র যুবক এসে তাকে ঘিরে ধরে ব্রাশ ফায়ার করে। বিকাশ ঘটনাস্থলেই মারা যান। তারপর দুর্বৃত্তরা পারিয়ে যায়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল মনজুর এ ঘটনার সত্যতা প্রমাণ করেন।
তথ্যসূত্র : প্রথম আলো

Comments