দেশের খবর
এই সময় ডেস্ক :
শিশুদের
চেতনা বিকশিত ও সৃজনশীল কাজে অধিক মনযোগ সৃষ্টির লক্ষ্যে মাগুরা জেলার
শালিখা উপজেলা পরিষদ চত্বরে ২ দিনব্যাপী শিশুমেলা শেষ হয়েছে গতকাল
সন্ধ্যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার ও মাগুরা জেলা তথ্য
অফিসারের উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। মেলার প্রথম দিনে মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন
প্রতিযোগীতার আয়োজন করা হয়। উপজেলার প্রাথমিক পর্যায়ের সমস্ত স্কুলের
ছাত্রছাত্রীরা স্বতঃস্ফ‚র্তভাবে এ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক জনাব মোঃ আলী আকবর, বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খান মুহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জেন ডাঃ মুনশী মোঃ ছাদুল্লাহ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ রিয়াজুল আলম খান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবু কুমারেশ চন্দ্র গাছি। সার্বিক তত্বাবধানে ছিলেন মাগুরা জেলা তথ্য অফিসার রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার।
মেলার প্রথম দিনে শিশু ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় ও শেষ দিনেও শিশুরা দলে দলে এসে মেলায় অংশ গ্রহণ করেছে। নানা স্টলে ঘোরাফেরাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছে মেলায় আগত শিশুরা। মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় শেষ হয় ২ দিনব্যাপী এই শিশুমেলা।
![]() |
| অনুষ্ঠানে আবৃত্তি প্রতিযোগি এক শিশু |

Comments
Post a Comment