দেশের খবর
এই সময় ডেস্ক :
এই সময় ডেস্ক :
![]() |
| জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা |
মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগ ও আয়োজনে আজ সকালে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের তাড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে দেশের উন্নয়ন ও অগ্রগতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| সমাবেশে উপস্থিত নারীদের একাংশ |
গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মাগুরার সহকারী পরিচালক সরোজ কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম।
স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে আলোচনা করেন। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ ও সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সমাবেশে ২ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

Comments
Post a Comment