শালিখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেশের খবর

এই সময় ডেস্ক :




মহামায়া স্টোরে ভ্রাম্যমাণ আদালত















মাগুরা জেলার শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে আজ বেলা সাড়ে ১২টার দিকে। এ অভিযানে স্থানীয় মহামায়া স্টোরে মেয়াদোত্তীর্ণ খাবার পণ্য পাওয়া এবং লাইসেন্স না থাকার কারণে আদালত প্রোপ্রাইটর হরষিত সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করে। এ অভিযান পরিচালনা করেন মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড জনাব তারিকুল ইসলাম।

Comments