দেশের খবর
এই সময় ডেস্ক :
![]() |
| আলোচনা করছেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম |
![]() |
| উঠোন বৈঠকে উপস্থিত নারীদের একাংশ |
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের গোপালগ্রামের মোতালেব বিশ্বাসের বাড়িতে 'শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম' (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার উপানুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক সরোজ কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি সংস্থা রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান। এই বৈঠকে বাল্যবিবাহ রোধ, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি, শিশুর শিক্ষা ও জন্মনিবন্ধন, নারী অধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৬০জন নারী অংশগ্রহণ করেন।

Comments
Post a Comment