দেশের খবর
স্টাফ রিপোর্টার :
আজ শুক্রবার সকাল ১০টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় লোকাল বাস ও মাহেন্দ্র গাড়ির মধ্যে সংঘর্ষ হয়ে ৫ ব্যক্তি নিহত হয়েছন। গুরুতর আহত হয়েছেন আরো ৬ জন। নিহতদের মধ্যে ১ জন মাহেন্দ্র চালক, অন্য ৪ জন যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল-বানারীপাড়া সড়কের দুর্জয় পরিবহন নামের একটি লোকাল বাস বানারীপাড়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিকে থেকে আসা মাহেন্দ্র বাসটির সাথে মুখোমুখি হয়ে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। ১১ জনকেই ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিদের মধ্যে পরিচয় পাওয়া ৮ জনের বাড়িই বরিশাল নগরের বিভিন্ন এলাকায়। এ ৪ জনের নাম ১। শীলা রানী সরকার (৩০), ২। সোহেল (৩২), ৩। খোকন (৪০) ও ৪। মানিক (৪৫)। নিহত ১ জন অজ্ঞাতনামা নারী।
বরিশাল বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দ বিশ্বাস বলেন ঘটনাস্থল থেকে আহত সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ৫ জনকে মৃত ঘোষণা করেন। জীবিত ৬ জনের চিকিৎসা চলছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালাতে সক্ষম হয়েছে।
তথ্যসূত্র : প্রথম আলো

Comments
Post a Comment