বিনোদন
কথা হচ্ছিল বাংলাদেশ চলচ্চিত্রের এই সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা কথা ইসলামের সঙ্গে। এখন তিনি ঈদের নাটকের কাজে ব্যস্ত সময় পার করছেন শুটিং-এর স্পটে স্পটে। তারপরও তার কথা বলার জন্য একটু সময় চাইলে তিনি ‘না’ বললেন না। হাসিমাখা মুখেই তিনি জানিয়ে দিলেন অবশ্যই সময় দিতে পারব। কেন পারব না বলুন! মিডিয়ার সঙ্গে কথা বলাটাও তো আমার শুটিং-এরই একটি অংশ। পর্দায় অভিনয় করা, আর তা নিয়ে গণমাধ্যমে কথা বলা একে অপরের পরিপুরক। অতএব এ সময়টুকু আমাকে দিতেই হবে। যেহেতু এগিয়ে যাওয়াটাই আমার স্বপ্ন। তার হাতে সময় ছিল খুবই কম। তাই আর কোন ভ‚মিকা না করে মূল পর্বে যাওয়ার জন্য শুরু করা হলো তার অভিনয় জীবনের কিছু অজানা কথা। ‘এই সময়’ অনলাইনের প্রতিবেদনের জন্য সাক্ষাৎকার গ্রহণ করেছেন- হিমাংশু দেব বর্মণ।
এই সময় : কেমন আছেন?
কথা : ভাল।
এই সময় : কবে থেকে আপনার অভিনয় শুরু?
কথা : ২০০৫ সাল থেকে আমার অভিনয় শুরু।
এই সময় : আপনার ছোটবেলা থেকেই কি অভিনয়ের প্রতি ঝোঁক ছিল?
কথা : না। যখন স্কুলে পড়তাম, তখন ইচ্ছে ছিল বড় হয়ে উকিল হবো, রাজনীতি করবে।
এই সময় : তাহলে অভিনয়ে এলেন কিভাবে? আর ছোটবেলার ইচ্ছে থেকে কেনই বা সরে এলেন? আপনার পরিবার থেকে কি চেয়েছিল অভিনয় করাটা?
কথা : না। আমার পরিবার থেকে এটা পছন্দ করত না। এখন করে।
এই সময় : এটা একটু আশ্চর্য লাগছে ভাবতে। পরিবারের অনুপ্রেরণা ছাড়াই আপনি পথ পাল্টে নিলেন। অবশ্যই সহযোগীতাটা কেউ করেছিলেন বোধ হয়।
কথা : পরিবার থেকে আমি কোনদিন কোন সমর্থন পাই নি। আমি যাদের সহযোগীতায় এ পর্যন্ত এসেছি তা বলা যায় একমাত্র আল্লাহ্র কথাই বলা যায়। আর কাজের জন্য যারা আমাকে অনুপ্রেরণা দিয়ে থাকেন তারাই।
এই সময় : আপনি যদি আর ১০ জন নারীর মতোই সাধারণ হয়ে থাকতেন তাহলে আপনার চিন্তা চেতনায় কোন প্রভাব পড়ত কি না।
কথা : অন্য ১০ জন নারীর মতো আমার জীবন কোনদিনই হত না। কারণ আমি ছোটবেরা থেকেই ভিন্ন টাইপের। যা কিছু করেছি। নিজের করেই করেছি। তাই আজ আমি ব্যতিক্রমীই হয়েছি।
এই সময় : কোন ইউনিটে কাজ করার সময় আপনার মনের ওপর কেমন ধরণের প্রভাব পড়ে?
কথা : কাজ করার সময় সব সময়ই আমার মনে থাকে কাজটি ভালভাবে করতে হবে।
এই সময় : বর্তমানে আপনার হাতে কোন কাজ আছে কি?
কথা : হ্যাঁ। বর্তমানে বাংলা ভিশনের একটি সিরিয়ালের কাজ করছি। এরপর আরেকটি সিরিয়াল করার ইচ্ছে আছে।
এই সময় : ফিল্ম নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কী?
কথা : ভবিষ্যতে নিজের পরিচালনা ও প্রযোজনায় কাজ করব বলে ইচ্ছে আছে।

Comments
Post a Comment