এবার হ্যাকিং হলো রাজস্ব বোর্ড

জাতীয়

এই সময় ডেস্ক :
ব্যাংক হ্যাকিং করে টাকা চুরির ঘটনা ঘটেছে কয়েক বছর আগে। এবারে হ্যাকিং হলো রাজস্ব বোর্ড। হ্যাকাররা বাংলাদেশ রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সার্ভারে ঢুকে এই হ্যাকিং-এর ঘটনা ঘটিয়েছে।
কাস্টম কর্মকর্তাদের সরকারী আইডি ও পাসওয়ার্ড চুরি করে গণ্য পাচারের একটি সংঘবদ্ধ চক্র ৩ বছরের অধিক সময় ধরে অবৈধভাবে সার্ভারটি ব্যবহার করে আসছে। এভাবে তারা শত কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ছাড়িয়ে নিয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, চক্রটি ২০১৬ সাল থেকে ৩ হাজার ৭৭৭ বার এই র্স্ভারটিতে লগইন করেছে। এছাড়া তারা চিঠিও জাল করেছে। একাজে চক্রটিকে সহায়তা করেছে চট্টগ্রাম কাস্টম, পণ্য পরিবহনে নিয়োজিত বেসরকারী প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও বন্দর কর্তৃপক্ষ।
ইতিপূর্বে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয় হ্যাকাররা। আজ পর্যন্ত এই রহস্যের কোন আদ্যপান্ত জানা যায়নি। এবারে ঘটল সার্ভারে অনুপ্রবেশের ঘটনা।
সাইবার সিউিরিটি বিশেষজ্ঞ ও নেটওয়ার্ক প্রকৌশলী সুমন আহমেদ মিডিয়াকে বলেন, এটা খুবই উদ্বেগের। আমাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা যে কতটা দুর্বল, এটা তার বড় প্রমাণ। এ ঘটনার ফলে কতটা ক্ষতি হয়েছে তা নিরূপণ করা দরকার। এতে শুধু যে শুল্ক ফাঁকি দেয়ার ঘটনা ঘটেছে, শুধু তা-ই নয়, এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করা জরুরী।’
তথ্যসূত্র : প্রথম আলো

Comments