শালিখায় নির্বাচিত হলেন যারা

দেশের খবর


স্টাফ রিপোর্টার :
নবনির্বাচিত শালিখা উপজেলা চেয়ারম্যান
এ্যাড. কামাল হোসেন
গতকাল ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ্যাড. কামাল হোসেন ৩৬ হাজার ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন এওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. শ্যামল কুমার দে। তিনি পেয়েছেন ৩১ হাজার ৩০২ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ রেজাউল ইসলাম বিজয়ী হয়েছেন ২২ হাজার ৬৫৮ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দি ইলিয়াচুর রহমান পেয়েছেন ১৬ হাজার ৪৫৯ ভোট।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ হাজার ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছাঃ জেসমিন আক্তার শাবানা। তার নিকটতম প্রতিদ্বন্দি আমেনা খাতুন পেয়েছেন ১৮ হাজার ৯২০ ভোট।

Comments