বিশ্ব যক্ষা দিবস

জাতীয়

 


এই সময় ডেস্ক :
আজ ২৪ মার্চ। বিশ্ব যক্ষা দিবস। আমাদের দেশে আশির দশকের শেষ পর্যন্তও একটি প্রবাদ ছিল ‘যক্ষা হলে রক্ষা নাই’। বিজ্ঞানের উৎকর্ষতার যুগে বর্তমানে যক্ষা কোন জটিল রোগের নাম নয়। এখন এর বিপরীতে স্লোগান উঠেছে যক্ষা হলে রক্ষা নাই- একথার কোন ভিত্তি নাই।
আমাদের দেশে দেরিতে হলেও উন্নত দেশগুলোতে আধুনিক চিকিৎসা ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছে গত শতাব্দীর প্রথমার্ধেই। আমাদের বাংলাদেশে যখন এ রোগে হাজার হাজার লোক মারা গেছে, তখন বিশে^র মানবতাবাদী সংগঠনের প্রত্যক্ষ ভ‚মিকায় বিদেশী উন্নত চিকিৎসা সহায়তা পৌঁছেছে আমাদের হাতের নাগালে। এই উন্নত চিকিৎসা ব্যবস্থা বাঙালির দোর গোড়ায় পৌঁছানোর কারণে আমাদের কাছে যক্ষা আর কোন জটিল রোগ নয়। আজকের বিশ্ব যক্ষা দিবসে আমাদের সকলের কাম্য হবে আর কোন রোগই যেন পৃথিবীর কোন দেশের একটি নাগরিকের জন্য মরণ রোগ হয়ে না দাঁড়ায়। সব রোগ প্রতিরোধের ক্ষমতা যেন থাকে বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি নাগরিকের।

Comments