এক মাসে ২ দফায় ৩ সন্তান

দেশের খবর

এই সময় ডেস্ক :
যশোর জেলার শার্শায় এক প্রসূতি মায়ের ১ সন্তান জন্মের ২৬ দিন পর আবার ২টি সন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পুত্র শিশুর জন্ম দেন আরিফা সুলতানা। পরবর্তীতে প্রসব বেদনা বুঝতে পেরে যশোর আদ-দ্বীন হাসপাতালে ২২ মার্চ বুধবার একটি ছেলে ও একটি মেয়ে শিশু প্রসব করেন তিনি।
যশোরের শার্শা উপজেলার শ্যমলাগাছি গ্রামের সুমন বিশ্বাসের স্ত্রী আরিফা। সুমন বিশ্বাস জানান, ২৩ ফেব্রæয়ারি আরিফা অসুস্থতা বোধ করলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১ ঘণ্টা পর চিকিৎসকগণ বলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে। সেখানেই তিনি প্রথম সন্তানের জন্ম দেন। ২৬ দিন পর অসুস্থতা বোধ করলে তাকে যশোর আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার আরো ২টি সন্তানের জন্ম হয়।
আরিফা সুলতানার ৩টি বাচ্চাই সুস্থ ও সবল আছে বলে জানান পিতা সুমন বিশ্বাস।

Comments