শালিখায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন

দেশের খবর

স্টাফ রিপোর্টার
শালিখা উপজেলা পরিষদের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শিশুদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের বালিশ বদল, দৌঁড় প্রতিযোগীতা, মোরগ যুদ্ধ, বাদ্যের তালে তালে কুজ-কাওয়াজসহ অন্যান্য খেলাধুলার শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার। উপস্থিত ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ তরীকুল ইসলাম। এছাড়া আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments