শালিখায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

দেশের খবর

সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমদ

স্টাফ রিপোর্টার:
মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলায় ১২৭ জন বীর মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ মর্যাদা দিতে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার।



সম্মাননা প্রদান শেষে মহান স্বাধীনতা দিবসের ওপর আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর মাস্টার, বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার।
সম্মাননা প্রদান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের গান ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ তরীকুল ইসলাম।


Comments