দেশের খবর
এই সময় ডেস্ক :
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর ঢাকার জেলা জজ আদালত ভবনের লিফট ছিঁড়ে আহত হয়েছেন ৮ ব্যক্তি। আহতদের স্থানীয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকার দায়রা জজ আদালত পুলিশের (হাজতখানা) পরিদর্শক মইনুল ইসলাম মিডিয়াকে এ তথ্য জানান।
এই সময় ডেস্ক :আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর ঢাকার জেলা জজ আদালত ভবনের লিফট ছিঁড়ে আহত হয়েছেন ৮ ব্যক্তি। আহতদের স্থানীয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকার দায়রা জজ আদালত পুলিশের (হাজতখানা) পরিদর্শক মইনুল ইসলাম মিডিয়াকে এ তথ্য জানান।
তিনি আরো জানান দুর্ঘটনা ঘটার সময় লিফটে ৮ থেকে ১০ জন লোক ছিল। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাশের এই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে সেখান থেকে গুরুতর আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে ছিঁড়ে পড়া লিফটটি অনেক পুরনো। এ ভবনটিও পুরনো ভবন নামেই পরিচিত। এ লিফটটিতে আগেও অনেকবার যান্ত্রিক ত্রুটি হয়েছে বলে স্থানীয় লোকজন জানান।
তথ্যসূত্র : প্রথম আলো
জানা গেছে ছিঁড়ে পড়া লিফটটি অনেক পুরনো। এ ভবনটিও পুরনো ভবন নামেই পরিচিত। এ লিফটটিতে আগেও অনেকবার যান্ত্রিক ত্রুটি হয়েছে বলে স্থানীয় লোকজন জানান।
তথ্যসূত্র : প্রথম আলো
Comments
Post a Comment