মাগুরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
গতকাল বুধবার মাগুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে আঃ সালাম মণ্ডল নামের ৮৩ বছর বয়সী ১ বৃদ্ধ মারা যান। মাগুরা শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন এই বৃদ্ধ।
জানা গেছে মাগুরা সদর উপজেলার লস্করপুর গ্রামের এই আঃ সালাম মণ্ডল নিজ এলাকার একটি মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ওই দিন সকাল ৮টার দিকে তিনি ইট ভাটায় কর্মরত তাঁর ছেলের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন। মাগুরা শহরের পারনান্দুয়ালি ৩ নং ব্রিজ এলাকায় লাঠিতে ভর করে হাঁটছিলেন তিনি। এমন সময় ঢাকা থেকে মেহেরপুরগামী ইউনিক পরিবহনের একটি বাস এসে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি তখন পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে ধরে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।
ঘাতক গাড়িটি আটক করা হলেও তার চালক পালিয়ে গেছেন বলে সদর থানার এস আই লিটন জানান।

Comments