অগ্নিঝরা মার্চের দিনগুলি

সম্পাদকীয়


অগ্নিঝরা মার্চ
আজ ১২ মার্চ। ১৯৭১ সালের আজকের দিনে লাহোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণ-ঐক্য আন্দোলনের মুখোপাত্র এয়ার মার্শাল (অব.) আসগর খান বলেন, পাকিস্তানের পূর্বাংশের মানুষ সমান অধিকার নিয়ে বাঁচতে চায়। তারা পশ্চিমের দাস হিসেবে বেঁচে থাকতে চায় না। আর এই সময়ে পাকিস্তানকে রক্ষা করার জন্য একটিমাত্র পথই খোলা আছে, তা হলো শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

Comments