মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

দেশের খবর

এই সময় ডেস্ক
আজ রবিবার বেলা ১২টার সময় মাগুরা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অনিক শেখ (২৫) নামে ১ যুবক নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
সূত্রে জানা গেছে অনিক আজ দুপুর ১২টার দিকে তার স্ত্রী সুমাইয়াকে মটরসাইকেল যোগে শত্রæজিৎপুর কলেজ থেকে নিয়ে শিবরামপুরস্থ নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মাগুরা-নড়াইল সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি তেলবাহী ট্রাক এলে তার সাথে সংঘর্ষ হয় মটরসাইকেলটির। ঠিক ওই সময়েই অন্য একটি পিকাপ গাড়িও এসে ট্রাকের সথে ধাক্কা লাগে। এ ঘটনায় অনিক শেখ, সুমাইয়া, সুজন ও স্বপন নামের ৪ ব্যক্তি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অনিকের মৃত্যু হয়। অনিক শিবরামপুর গ্রামের জিবলুর রহমানের ছেলে।
দুর্ঘটনায় জড়িত ট্রাক ও পিকাপ ২টি পুলিশের হেফাজতে আছে বলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।

Comments