ঢাবি ক্যাম্পাসে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা

ক্যাম্পাস

ক্যাম্পাস প্রতিনিধি :
১১ মার্চ ডাকসু নির্বাচনের কারণে আগামীকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরদিন সোমবার সন্ধ্যা ৬ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বিহীন কোন ব্যক্তি বা বহিরাগত কোন যন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাম্পাস এলাকায় ঢুকতে বা চলাচল করতে পারবে না। ক্যাম্পাসের প্রবেশমুখে চেকপোস্ট বসানো হবে। সাধারণ যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।আজ শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর কমিশনার আছাদুজ্জামান মিয়া এক ব্রিফিং-এ এসব তথ্য জানান। ডাকসু নির্বাচন উপলক্ষ্যে ঢাকার শাহবাগ থানায় ডিএমপি-র ব্যবস্খাপনায় নিরাপত্তা গ্রহণ সম্পর্কে জানাতে এ ব্রিফিং-এর আয়োজন করা হয়।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মচারী সবারই এই নিষেধাজ্ঞার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমোদিত পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাচল করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ৭টি পয়েন্টে চেকপোস্ট থাকবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের চানখাঁরপুল ও বকশীবাজার এলাকা হয়ে চলাচল করতে করার নির্দেশ দেয়া হয়েছে।
ব্রিফিং-এ আরো উল্লেখ থাকে যে, নিরাপত্তার দায়িত্বে পুলিশ ও র‌্যাব একসাথে কাজ করবে। হলের ভোটকেন্দ্রগুলো ক্যামেরার আওতায় থাকবে।

Comments