শালিখায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশের খবর


স্টাফ রিপোর্টার :

মাগুরার শালিখায় পুকুরের পানিতে ডুবে আমির হামজা (২) নামে এক শিশুর মৃত্যু হয়। আজ বুধবার উপজেলার  আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশুটি স্থানীয় পুকুরিয়া গ্রামের মিজানুর-রুনা দম্পত্তির একমাত্র ছেলে।
জানা যায় পিতা মিজানুর মাঠে গেলে মা রুনা খাতুন রান্না ও বাড়ির কাজে ব্যস্ত থাকেন। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে উপুড় অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে আড়পাড়ার পল্লী চিকিৎসক সুভাষ চন্দ্র রায়ের কাছে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনহারা বেদনায় পরিবার টিতে চলছে এখন শোকের মাতম।

Comments