শালিখার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দোল উৎসব

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উসব শ্রীশ্রী কৃষ্ণের দোল যাত্রা। আজ বৃহস্পতিবার সারা বিশ্বের সনাতনীরা যথাযথ মর্যাদায় দিনটি পালন করছে। সেই সঙ্গে মাগুরা জেলার শালিখা উপজেলার মঠ মন্দিরসহ প্রত্যেক গ্রামেই পালিত হচ্ছে এই দোল উৎসব।
আজ সকাল থেকেই আবীর গোলানো রং নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়েছে শালিখার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়। শিশু, যুব, কিশোর, সোমত্তসহ পাড়ার বৌ-ঝিরাও মেতেছে এই দোল যাত্রায়।

উপজেলার বরইচারা গ্রামে অভয় চরণ বাবাজির আশ্রমে গিয়ে দেখা গেছে রং চালাচালি, গায়ে মাখামাখির এ উৎসবে ভিন্ন ধর্মীরাও যোগ দিয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উৎকৃষ্ট নিদর্শন হিসেবে দেখা মিলল এ দৃশ্যটি।


Comments