শালিখায় পায়রা উড়িয়ে দিনের কার্যক্রম শুরু

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার,  শালিখা থানা অফিসার ইনচার্জ তরীকুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান মোজাফফর রহমান টুকু একই সঙ্গে  শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এ দিনে উপজেলার আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে ছেলেমেয়েদের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Comments