মাগুরায় পরিবহনের ধাক্কায় নিহত ১

দেশের খবর


মাগুরা প্রতিনিধি :
মাগুরায় ঢাকা থেকে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লেগে ইমদাদুল শেখ (২২) নামের এক লাটা গাড়ির চালক নিহত হয়েছেন। ঢাকা খুলনা মহাসড়কে স্থানীয় কুছুন্দি এলাকায় এ ঘটনা ঘটে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে। ঘটনায় আরো ২ ব্যক্তি আহত হন।
প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায়, সকাল ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা বাসটির সাথে ধাক্কা লেগে তখনই ইমদাদুল শেখসহ ৩ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে ইমদাদুল শেখ মারা যান।
ঘাতক বাসটির চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন।

Comments