জাতীয় পাট দিবস

হিমাংশু দেব বর্মণ
আজ ৬ মার্চ। জাতীয় পাট দিবস। আমাদের কৃষি প্রধান বাংলাদেশের অন্যতম প্রধান ফসল পাট। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটের অত্যাধিক চাহিদার কারণে এর মূল্যটাও এক সময় খুব চড়া ছিল। বর্তমানে প্লাস্টিকের ছড়াছড়ির কারণে সারাবিশে^ পাটের চাহিদা কমে গেছে। তাই আমাদের দেশে এখন পাটের উৎপাদনও অপেক্ষাকৃত কম দেখা যায়। কিন্তু এই প্লাস্টিকের তৈরি পণ্য পরিবেশ বান্ধব নয়। এটা কেবল আমাদের দেশের জন্য নয়। সারাবিশে^র মানব পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক পরিহার করে আবার পণ্য তৈরিতে পাটের ব্যবহার প্রচলন করা অতি জরুরি হয়ে পড়েছে।নব্বই-এর দশক থেকেই পাটের বাজারের মূল্য কমে আসে। এর পেছনের কারণ মূলতঃ আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা কমে যাওয়া। এর আগে বাংলাদেশের বিদেশে রপ্তানি পণ্যগুলোর মধ্যে প্রধান ছিল পাট। এর আরেক নাম সোনালী আঁশ। আমাদের দেশে উৎপাদিত পাটের আঁশ সোনালী রঙের। অত্যাধিক দামের কারণে এর তুলানা করা হতো সোনার দামের সঙ্গে। তাছাড়া এদেশের জাতীয় আয়ের ক্ষেত্রে আন্তার্জাতিক বাজারে স্বর্ণদ্বার খুলে দিয়েছিল। এসব কারণের ওপর ভিত্তি করে এই পাটের নাম দেয়া হয় সোনালী আঁশ।
পাটের বাজারের ধসের সঙ্গে কেবল বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপার জড়িত নয়। বরং সারাবিশে^র পরিবেশ বিপর্যয়ের সম্পর্ক রয়েছে অঙ্গাঙ্গীভাবে জড়িত। পরিবেশ রক্ষা এবং দূষণমুক্ত রাখার জন্য হুবহু প্লাস্টিকের ব্যবহার হ্রাস করতে হবে। সেই জায়গায় পাটের ব্যবহার করে আমাদের পরিবেশ আমাদেরকেই রক্ষা করে চলতে হবে।

Comments