দেশের খবর
এই সময় ডেস্ক :
রাজধানী শহরের বনানীর আগুন লাগা ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন ১ বিদেশী নাগরিক। আরো ৩২ জনকে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বিদেশী হচ্ছেন শ্রীলংকার নাগরিক।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশীদ-উন-নবী এসব তথ্য জানান। তিনি আরো জানান হাসপাতলে চিকিৎসারত আহতদের অবস্থা গুরুতর নয়। তবে অগ্নিদগ্ধ ১ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
তিনি বলেন শ্রীলংকার এই নাগরিক অগ্নিকাণ্ড ঘটার পর লাফিয়ে নিচে নামতে, পড়ে গিয়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
তথ্যসূত্র : প্রথম আলো
এই সময় ডেস্ক :রাজধানী শহরের বনানীর আগুন লাগা ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন ১ বিদেশী নাগরিক। আরো ৩২ জনকে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বিদেশী হচ্ছেন শ্রীলংকার নাগরিক।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশীদ-উন-নবী এসব তথ্য জানান। তিনি আরো জানান হাসপাতলে চিকিৎসারত আহতদের অবস্থা গুরুতর নয়। তবে অগ্নিদগ্ধ ১ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
তিনি বলেন শ্রীলংকার এই নাগরিক অগ্নিকাণ্ড ঘটার পর লাফিয়ে নিচে নামতে, পড়ে গিয়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
তথ্যসূত্র : প্রথম আলো
Comments
Post a Comment