শালিখায় স্বাধীনতা দিবসের আলোচনা সভা

দেশের খবর

বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার
স্টাফ রিপোর্টার :
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে। এ আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শনে ক্রেস্ট প্রদান করেন। মৃত মুক্তিযেদ্ধাদের স্বজনদের হাতে মরণোত্তর ক্রেস্ট তুলে দিয়ে বিশেষ সম্মানে ভূষিত করেন।
অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে তাঁর আলোচনায় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের আহ্বানে এই সব মহান মুক্তিযোদ্ধারা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁরা মৃত্যুকে পরোয়া না করে মরণপণ লড়াই করে এদেশকে স্বাধীন করেছেন। আমাদের কর্তব্য তাঁদেরকে অধিক সম্মানের চোখে দেখা।
আজ বিশেষ দিনে শুধু নয়, আমরা যেন সব সময়ই এই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে চলি। অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে এই আহ্বান রেখে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। সভামঞ্চেআরো উপস্থিত ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ তরীকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুবকর মাস্টার, সাংবাদিক মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমদসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধাবৃন্দ ও জনসাধারণ।

Comments