পদত্যাগে সম্মতি জানান থেরেসা মে

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে
এই সময় ডেস্ক :
অবশেষে পদত্যাগ করতে সম্মতি জনিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট চুক্তি পাশ হওয়ার পর ইইউয়ের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণের  সমঝোতা পর্বে তিনি থাকবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সাংসদদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে গতকাল বুধবার এ ঘোষণা দেন থেরেসা মে। তবে তিনি পদত্যাগের দিন ক্ষণ সম্পর্কে কোন কথা বলেননি।
দেশটির পার্লামেন্ট ব্রেক্সিট নিয়ন্ত্রণের ক্ষমতা কেড়ে নেয়ায় ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগটি হাতছাড়া হয়ে যাচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের কট্টর ব্রেক্সিটপন্থীদের। এমতাবস্থায় ‘মন্দের ভাল’ হিসেবে থেরেসা মে’র সম্পাদিত ব্রেক্সিট চুক্তিতে সমর্থনের আভাস দিচ্ছেন তারা।
সমঝোতার পরে তারা যুক্তরাজ্যের ক্ষমতায় কোন ব্রেক্সিটপন্থী প্রধানমন্ত্রীকে দেখতে চান। এ মর্মে সমর্থনকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেন।
এমনই এক প্রস্তাব পার্লামেন্টে পাশ করিয়ে নিয়ে সংসদীয় কার্যবিধি নিয়ন্ত্রণ ক্ষমতা কেড়ে নেয়া হয় গত সোমবার। এরপর দলটির ইউরোপিয়ান রিচার্জ গ্রুপের নেতারা নড়েচড়ে বসেন।
হাউস অব কমন্সের নেতা এ্যান্ড্রিয়া লিডসম বলেন, পর্যাপ্ত সমর্থন নিশ্চিত করা গেলে আজ বৃহস্পতিবার অথবা আগামীকাল শুক্রবার ব্রেক্সিট চুক্তি নিয়ে তৃতীয় দফা ভোটাভোটি হতে পারে। কট্টর ব্রেক্সিটপন্থী এই নেতা বলেন, ভবিষ্যত সম্পর্ক নিয়ে বিবাদ দূরে রেখে আপাতত বিচ্ছেদ নিশ্চিত করা জরুরী।
তথ্যসূত্র : প্রথম আলো

Comments