শালিখায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী
আগামীকাল ২৪ মার্চ শালিখা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীর রওয়ানা হয়েছেন আজ শনিবার।
উপজেলার ৭টি ইউনিয়নের ৫২টি কেন্দ্রে ৩৪৭টি বুথে ভোট গ্রহণ করা হবে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। ১ লক্ষ ২৪ হাজার ৭’শ ৯৪ জন তালিকাভূক্ত ভোটার রয়েছে এ উপজেলায়। ২ জন চেয়ারম্যান, ৬ জন ভাইচ চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইচ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।



Comments