বিনোদন
এই সময় ডেস্ক :ভারত পাকিস্তান যুদ্ধটা হয়তো হচ্ছে না। এটা একটা ভাল ব্যাপার। আমরা শিল্পের মানুষ। আমরা সব সময় শান্তি চাই। যুদ্ধ চাই না। তবে পাকিস্তানকে একটা শিক্ষা দেয়াই উচিৎ ছিল। ঠিক আছে, এখন যুদ্ধ হচ্ছে না, সেটাই ভাল হলো।কথাগুলো এভাবেই বললেন ভারতীয় প্রখ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা।একটি গানের এ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে তাঁর ভক্ত অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাঝে তিনি এ কথা বললেন।কেবল সাধারণ ভক্তরাই নয়, বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরাও তাঁর অনুরাগী আছেন। তাঁরাও এসেছিলেন গত শুক্রবার সন্ধ্যায় এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে।
ভারত-পাকিস্তান দ্বন্দের কারণে শিল্পীদের কোন ঝামেলা হলো কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঝামেলা তো হলোই। আমরা পাকিস্তানে যেতে পারব না। পাকিস্তানের শিল্পীরা ভারতে আসতে পারবে না। আসলে শিল্পীদের যুদ্ধে জড়ানো উচিৎ নয়। গানের সঙ্গে এসবের কোন যোগ নেই। পাকিস্তানের শিল্পীরাও যখন গান করে, কত ভাল লাগে শুনতে!’তথ্যসূত্র : প্রথম আলো

Comments
Post a Comment