দেশের খবর
![]() |
| ভাটোয়াইলগ্রামের পুরনো খেয়াঘাটের পরিত্যাক্ত অভয়াশ্রমটি |
এই সময় ডেস্ক :
মাগুরা জেলার সদর ও শালিখা উপজেলার সীমান্তবাহী ফটকী নদী এখন মৃত প্রায়। বর্ষার মৌসুম চলে গেলে নদীটির উজান বাঁকে জল থাকে না। ২০০৫ সালে নদীটি পুনঃখনন করা হয়। কিন্তু তাতেও তেমন কোন সুফলতা লক্ষ্য করা যাচ্ছে না। শুকনো মৌসুমে এ নদীতে যে সামান্য পরিমাণে জল থাকে তাতে নদীর নাব্যতা রক্ষা হয় না। তাছাড়া মাছের বংশ বিস্তারও হয়ে পড়ে খুব কঠিন।
নদী পুনঃখননের পর শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা ও সিএনআরএস-এর উদ্যোগে মৎসজীবিদের নিয়ে এলাকা ভিত্তিক সংগঠন করে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। মাছের একাধিক অভয়াশ্রম তৈরি ছিল তার মধ্যে প্রধান ও অন্যতম উদ্যোগ। সংগঠনের নিজস্ব অর্থায়ন ও সরকারি সহযোগীতায় স্থানীয় মৎসজীবিরা এসব অভয়াশ্রম তৈরি করেন।
সরেজমিনে দেখা গেছে ফটকী নদীর উজান বাঁকের অভয়াশ্রমগুলো এখন সংরক্ষণ ও মেরামতের অভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে। মৎসজীবিরা সেখানে মাছ ধরছেন।
জানা গেছে বিগত কয়েক বছর ধরে অভয়াশ্রম মেরামতের জন্য কোন সরকারি বরাদ্দ পাওয়া যায় না। তাই নিজস্ব অর্থায়নে মেরামত ও সংরক্ষণের সামর্থ না থাকায় মৎসজীবিরা এগুলোর সংস্কার করতে পারছেন না। এই অভয়াশ্রমগুলো পুনঃসংস্কারের জন্য তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

Comments
Post a Comment