সম্পাদকীয়
অগ্নিঝরা মার্চ
আজ ২০ মার্চ। ১৯৭১ সারের এই দিন সকালে কঠিন সামরিক নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইয়াহিয়া খানের মধ্যে চতুর্থ দফা আলোচনা সভা অনুষ্ঠিত হয় রমনার প্রেসিডেন্ট ভবনে। এ বৈঠকে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর সহকর্মী ছয় শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। প্রায় সোয়া ২ ঘণ্টা চলে এ বৈঠকটি। বৈঠক শেষে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ভবনের বাইরে এসে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে অপেক্ষমান সাংবাদিকদেরকে জানান। তিনি এর বেশি আর কিছু বলতে পারবেন না বলে সাফ জানিয়ে দিলেন। আর বললেন 'সময় এলে সব কিছু বলব।'

Comments
Post a Comment