মাগুরায় লাশবাহী এম্বুলেন্সের চালক নিহত

দেশের খবর

দুর্ঘটনা কবলিত লাশবাহী এম্বুলেন্স
স্টাফ রিপোর্টার : 
মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে খুলনার ডুমুরিয়ায় যেতে মাগুরার মঘী ঢাল সংলগ্ন এরাকায় দুর্ঘটনার শিকার হয়ে এম্বলেন্সের চালক মারা যান। ঘটনাটি ঘটে আজ শুক্রবার দুপুরের দিকে।
জানা যায়, সকাল ৮টায় ঢাকা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওয়ানা করে এম্বুলেন্সটি। গাড়িটি মাগুরা শহর ত্যাগ করে মাগুরা-যশোর রোডের মঘী ঢাল এলাকায় ১টি মটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ১টি গাছের সাথে ধাক্কা লাগে। সেখানে চালকসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হন। এমতাবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে গাড়িটির চালক আবুল হোসেন (৩১) মারা যান।
খুলনা জেলার ডুমুরিয়ার আবুল গাজির স্ত্রী নাসিমা বেগমের লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন এই চালকসহ যাত্রীরা। আবুল হোসেন খুলনার সৈকত এম্বুলেন্সের বেতনভ‚ক্ত চালক। নিহত আবুল হোসেনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সদর থানার এসআই লিটন চন্দ্র দাশ জানান।

Comments