বিনোদন
![]() |
| ক্রেস্ট গ্রহণ করছেন ওপার বাংলার কবি ইন্দ্রজিৎ ভট্টাচার্জ |
স্টাফ রিপোর্টার :
গতকাল ৩০ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল দুই বাংলার কবিতা উৎসব। গাংচিল সাহিত্য পরিষদের উদ্যোগ আর আয়োজনে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবাংলার কবিদের মহামিলনক্ষেত্র হয়ে উঠেছিল মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তন।

সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই মিলনমেলা। উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের আলোচনা, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান।
![]() |
| ক্রেস্ট গ্রহণ করছেন ওপার বাংলার কবি সুমিতা ভট্টাচার্জ |
মিলন মেলায় ওপার বাংলার কবি ইন্দ্রজিৎ ভট্টাচার্জ ও কবি সুমিতা ভট্টাচার্জকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিশেষ সম্মানে ভূষিত করে মাগুরা জেলা গাংচিল সাহিত্য পরিষদ। এ আসরে কবি ইন্দ্রজিৎ ভট্টাচার্জ বাংলা কবিতার অতীত বর্তমান নিয়ে আলোচনা করেন।
আসরে আরো উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী কবি চিন্ময় চৌধুরী এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী অঞ্জলী চৌধুরী। তিনি শিশুদের পাঠ্য পুস্তক যেন গঠনমূলক হয় এ আবেদন রাখেন সকল লেখক সাহিত্যিকদের কাছে।
আসরে আরো উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী কবি চিন্ময় চৌধুরী এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী অঞ্জলী চৌধুরী। তিনি শিশুদের পাঠ্য পুস্তক যেন গঠনমূলক হয় এ আবেদন রাখেন সকল লেখক সাহিত্যিকদের কাছে।
![]() |
| মঞ্চে আছেন এপার বাংলার কবি রুদ্র হাসান (ছবিতে বামে) |
কলকাতার কবি সুমিতা ভট্টাচার্জও কবিতা সম্পর্কে আলোচনা ও তার নিজের লেখা কবিতা পাঠ করেন। কবিতা পাঠের সময় মঞ্চে উপস্থিত ছিলেন বর্তমান লিটন ম্যাগ ও জাতীয় পত্রিকার পাতা খুললে যার কবিতা পাওয়া যায়, সেই কবি রুদ্র হাসান।
এছাড়া অনুষ্ঠানে কবি চিন্ময় চৌধুরী ও কণ্ঠশিল্পী অঞ্জলী চোধুরীকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে কবি চিন্ময় চৌধুরী ও কণ্ঠশিল্পী অঞ্জলী চোধুরীকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Comments
Post a Comment