কাদেরের হৃদযন্ত্র এখন সক্রিয়

দেশের খবর

এই সময় ডেস্ক :
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসারত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি হয়েছে বলে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এ তথ্য জানিয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের পরিচালক ও নিউরোলজিস্ট অধ্যাপক আবু নাসার রিজভী আজ দুপুরে ৫ সদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহকে উদ্ধৃত করে এলিজাবেথ হাসপাতালের লবিতে উপস্থিত সবাইকে এ তথ্য জানান।
সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোঃ আবু নাছের এক বিজ্ঞপ্তিতে জানান, ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেয়া হয়েছে। কোন ক্রিত্রিম সহযোগীতা ছাড়াই তাঁর হৃদযন্ত্র এখন স্বাভাবিকভাবে চলছে। ঘুমের ওষুধের পরিমাণ কমিয়ে আনা হয়েছে। তিনি ডাক্তারদের ডাকে সাড়া নিচ্ছেন। তিনি জানান সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং শারিরীক অবস্থার উন্নতি হয়েছে।
ডা. ফিলিপ চিকিৎসার অগ্রগতি প্রসঙ্গে তৃতীয়বারের মতো আজ দুপুরে ব্রিফিং দিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইরাতুন্নেসা কাদের, সাংসদ শেখ হেলাল উদ্দিন, সিঙ্গাপুর দূতাবাসে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. আবু নাসার রিজভী।
ডা. ফিলিপ আগামীকাল স্থানীয় সময় বিকেল ৪টায় আবার ব্রিফিং দিবেন বলে জানানো হয়।
তথ্যসূত্র : প্রথম আলো

Comments