মাগুরার ৪ উপজেলায় বিজয়ী ৩ বিদ্রোহী ১ আওয়ামী লীগ প্রার্থী

দেশের খবর

মাগুরার চার উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানগণ
এই সময় ডেস্ক:
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মাগুরা জেলার ৪ উপজেলার মধ্যে মাগুরা সদর ব্যতীত অন্য ৩টিতেই বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। মাগুরা সদর উপজেলার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু নাসের বাবলু ৬০ হাজার ৯৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. হাসান সিরাজ সুজা ২৬ হাজার ৪৫৯ ভোট পেয়েছেন।
শালিখা উপজেলায় বিদ্রোহী প্রার্থী এ্যাড. কামাল হোসেন ৩৬ হাজার ৪৩২ ভোটে নির্বাচিত হয়েছেন। ৩১ হাজার ৩১২ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. শ্যামল কুমার দে।
মোহম্মদপুর উপজেলায় ৪৩ হাজার ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী আবু আব্দুল্লাহেল কাফি। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড, আব্দুল মান্নান ৩১ হাজার ৫৩০ ভোট পেয়েছেন।
অন্যদিকে শ্রীপুর উপজেলায় বিদ্রোহী প্রার্থী মাহমুদুল গণি শাহিন পেয়েছেন ৩৯ হাজার ৮০১ ভোট। ২৪ হাজার ৭৭৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আওয়ামী লীগ প্রার্থী পঙ্কজ কুমার সাহা।

Comments