দেশের খবর
এই সময় ডেস্ক :
মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়িতে শ্রী শ্রী লোকনাথ আশ্রমে মহা ধুমধামের সাথে চৌদ্দ মাদল উৎসব পালিত হলো। এ উৎসবের আজ শেষ দিন।
এই সময় ডেস্ক :মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়িতে শ্রী শ্রী লোকনাথ আশ্রমে মহা ধুমধামের সাথে চৌদ্দ মাদল উৎসব পালিত হলো। এ উৎসবের আজ শেষ দিন।
সনাতন ধর্মের ভাগবত খণ্ডের বর্ণনা অনুযায়ী এই লোকনাথ আশ্রম সনাতনীদের একটি পরম তীর্থস্থান। গ্রন্থে উল্লেখ আছে যে, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভ‚র সাঙ্গপাঙ্গ ছয় গোস্বামীর মধ্যে একজন ছিলেন শ্রী শ্রী লোকনাথ গোস্বামী। এই তালখড়ি গ্রামটি সেই লোকনাথ গোস্বামীর জন্মস্থান। তবে তাঁর জন্মস্থানটি আশ্রম থেকে বেশ খানিক উত্তরে পুরণো জমিদার বাড়ির পেছনে। আড়পাড়া কালিগঞ্জ সড়কের উত্তর পাশে সেই জায়গাটি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে সনাতন ধর্মী সাধকেরা এসে এই গোস্বামীর জন্মস্থানের ধুলি গায়ে মাথায় মেখে পূণ্যত্ব অর্জন করেন। সেখানে একটি ইট বালি সিমেন্টের তৈরি আসন করা আছে। আশেপাশে প্রতিষ্ঠানের কোন জায়গা জমি না থাকায় সেখনকার কোন উন্নয়ন সম্ভব হয় নি। প্রতিষ্ঠান হিসেবে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে এই শ্রী শ্রী লোকনাথ আশ্রম।

Comments
Post a Comment