দেশের খবর
স্টাফ রিপোর্টার :
চলছে শালিখা উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮টায় শুরু হয়েছে আজকের নির্বাচনের ভোটপ্রদান। চলবে বিকেল ৪টা পর্যন্ত।উপজেলার ৭টি ইউনিয়নের ৫২টি কেন্দ্রে ৩৪৭টি বুথে ভোট গ্রহণ চলছে। ১ লক্ষ ২৪ হাজার ৭’শ ৯৪ জন তালিকাভূক্ত ভোটার রয়েছে এ উপজেলায়। ২ জন চেয়ারম্যান, ৬ জন ভাইচ চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইচ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
উপজেলার ১ নং ধনেশ্বরগাতী ও ২ নং তালখড়ি ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল ১০টা পর্যন্ত ভোটারদের তেমন ভিড় দেখা যায়নি। তবে উপজেলার আড়পাড়া দ্রাখির মাদরাসা কেন্দ্রে গিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ততা দেখা গেছে চোখে পড়ার মতো। এক অশিতীপর বৃদ্ধাকে কোলে করে নিয়ে ভোট দিয়ে কেন্দ্র থেকে হাসিমুখে বের হলেন একজন নারী ভোটার।
উপজেলার হরিশপুর কেন্দ্রে সামান্য গোলযোগের কথা শোনা গেছে। পরে সেখানে বিজিবির উপস্থিতিতে এখন পরিস্থিতি শান্ত।
স্টাফ রিপোর্টার :চলছে শালিখা উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮টায় শুরু হয়েছে আজকের নির্বাচনের ভোটপ্রদান। চলবে বিকেল ৪টা পর্যন্ত।উপজেলার ৭টি ইউনিয়নের ৫২টি কেন্দ্রে ৩৪৭টি বুথে ভোট গ্রহণ চলছে। ১ লক্ষ ২৪ হাজার ৭’শ ৯৪ জন তালিকাভূক্ত ভোটার রয়েছে এ উপজেলায়। ২ জন চেয়ারম্যান, ৬ জন ভাইচ চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইচ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
উপজেলার ১ নং ধনেশ্বরগাতী ও ২ নং তালখড়ি ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল ১০টা পর্যন্ত ভোটারদের তেমন ভিড় দেখা যায়নি। তবে উপজেলার আড়পাড়া দ্রাখির মাদরাসা কেন্দ্রে গিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ততা দেখা গেছে চোখে পড়ার মতো। এক অশিতীপর বৃদ্ধাকে কোলে করে নিয়ে ভোট দিয়ে কেন্দ্র থেকে হাসিমুখে বের হলেন একজন নারী ভোটার।
উপজেলার হরিশপুর কেন্দ্রে সামান্য গোলযোগের কথা শোনা গেছে। পরে সেখানে বিজিবির উপস্থিতিতে এখন পরিস্থিতি শান্ত।
Comments
Post a Comment