অগ্নিঝরা মার্চের দিনগুলি

দেশের খবর

 


সম্পাদকীয়
অগ্নিঝরা মার্চ
আজ ২৪ মার্চ। ’৭১ সালের এই দিন সন্ধ্যায় সরকার ও আওয়ামী লীগ-এর মধ্যকার উপদেষ্টা পর্যায়ের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম ও ড. কামাল হোসেন উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের তাজউদ্দিন আহমদ জানান আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য প্রদান শেষ হয়েছে। এখন প্রেসিডেন্টের উচিত তাঁর ঘোষণা দেয়া। তিনি আরো বলেন আজ প্রেসিডেন্টের উপদেষ্টাদের স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে, আলোচনা অনির্দিষ্টকাল চলতে পারে না। আওয়ামী লীগ আলোচনা আর দীর্ঘায়িত করতে প্রস্তুত নয়।

Comments