তোমাকে চাই

সাহিত্য


লেখক : উজ্জল মজুমদার


কবি উজ্জল মজুমদার








লেখক পরিচিতি :  উজ্জল মজুমদার। 1993 সালে মাধ্যমিক পাশ করে স্থানীয় আড়পাড়া ডিগ্রি করেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর তিনি অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স পাশ করেন। তিনি বর্তমানেিএকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত আছেন। 2018 সালে তিনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে বিবেচিত হন। তাঁর পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে তিনি বই পড়তে আর লিখতে ভালোবাসেন।




কবিতা : তোমাকে চাই

পুড়ছে চারিদিক অগ্নির বিনাশীরূপ
সে তো অন্যের সাফল্যের শিখা।
তীব্র তাপ নির্বাপিত করতে
ব্যবহৃদ হয় কুৎসা আর ঈর্ষা।

স্বপ্ন ও কল্পনার সমন্বয় ঘটাতে
ছিটাতে চায় অশ্লীল আর নিচ মানসিকতা।
চারপাশ জটিল থেকে জটিল হচ্ছে কুটিলতায়
যখন হিসেব মেলাতে চায় সস্তা চাওয়া পাওয়ার
সেখানেই ঢেকে যায় কালো ধোঁয়া আর নোংরায়
পরিবেশবাদীদের কণ্ঠ পৌঁছায় না গন্তব্যে।

ব্যর্থতার গ্লানি চাপা দেয়ার প্রবণতা;
বাড়ছে আর বাড়ছেই এমন মানুষের সংখ্যা।
ক্রেডিট- সে তো সুবিধাবাদী আর অশুভ প্রতিযোগীতা
পাগলা ঘণ্টা বাজাতেই হবে জীবনের পথপরিক্রমায়।

ভাল লাগে না।

সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে চাই দূর-সীমানায়।
আকাশ জুড়ে জ্যোৎস্নার ছায়ায় গন্ধরাজের ছোঁয়ায়
প্রকৃতির সঙ্গে মিশে যেতে চাই
এই তীব্র সঙ্কটে প্রভ‚
তোমাকে চাই।

Comments