যশোর রেলস্টেশনে কলকাতাগামী রেলের টিকিট বিক্রি শুরু

দেশের খবর

কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসে টিকিটকেনা যাত্রীর ভিড়
যশোর থেকে নির্ঝর বকশী
দীর্ঘদিনের প্রতীক্ষার আবসান ঘটিয়ে গতকাল মঙ্গলবার থেকে যশোর রেলওয়ে জংশন থেকে কলকাতা - খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটির টিকিট বিক্রি শুররু হয়েছে।সোমবার থেকে টিকিট বিক্রির কথা থাকলেও অনিবার্য কারণবশত তা মঙ্গলবার থেকে পওয়া যায় কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসের টিকিট।
সরাসরি স্টেশনে গিয়ে অথবা অনলাইনে টিকিট সংগ্রহ করার সুযোগ রয়েছে যাত্রীদের।
অন্যদিকে প্রথম দিনে উদ্বোধনী যাত্রী ও এ ঘটনার সাক্ষী হতে অনেকেই স্টেশনে ভিড় জমায়। উপস্থিত একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি বলেন,  বন্ধন এক্সপ্রেস চালু হওয়ায় দক্ষিণবঙ্গ আলাদা মাত্রা পেয়েছিল। তবে যশোর জংশনে যাত্রা বিরতি চালু হওয়ায় যশোরবাসীর স্বপ্ন এবার পূরণ হলো। নির্ধারিত দিনে টিকিট না পাওয়া গেলেও জনগণ হতাশ নয়, মানুষ তাদের টিকিট সংগ্রহের আগ্রহ ধরে রেখেছেন বলে জানান রেল কর্তৃপক্ষ।
ইতিপূর্বে ২০১৭ সালে ১৬ নভেম্বর থেকে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসটি যাত্রা শুরু হলেও অত্যন্ত গুরুপূর্ণ যশোর জংশনে যাত্রা বিরতি ব্যবস্থা না থাকায় অনেক পিছিয়ে পড়েছিল এই এলাকার মানুষ। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ৩ মিনিটের জন্য যাত্রাবিরতির সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়।
কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস
যশোর রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নিগান সুলতানা বলেন,  সোমবার থেকে টিকিট বিক্রির কথা থাকলেও টিকিট প্রস্তুত না হওয়ায়, সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হচ্ছে। তিনি আরো বলেন ইতোমধ্যে আমাদের কাছে ২৫টি পাসপোর্ট এসে গেছে। আরো অনেকে ফোনে যোগাযোগ করছেন। আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।
ভ্রমণ করসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে চেয়ার ১৫০০ টাকা এবং কেবিন ২০০০ টাকা। আর কোন খরচ লাগবে না। যাত্রীদের পাসপোর্ট, ভিসা, টিকিট চেক করে ট্রেনে ওঠানো হবে এবং বেনাপোল স্টেশনে যাবতীয় ইমিগ্রেশন সম্পন্ন হবে।


Comments